ডিজিটাল মার্কেটিং কি?


ডিজিটাল মার্কেটিং মূলত একটি তথ্যভিত্তিক আধুনিক বিপণন ব্যবস্থা, যেখানে তথ্যপ্রযুক্তি তথা ইন্টারনেটকে ব্যবহার করে বিক্রেতারা তাদের নির্দিষ্ট পণ্য নিয়ে সরাসরি সঠিক ভোক্তার নিকট পৌঁছাতে পারেন। যেমন ধরুন, আমরা যখন ফেসবুক অ্যাকাউন্টে সাইন আপ করি, তখন আমাদেরকে নাম, জন্ম তারিখ, অবস্থান, আমি কী করছি ইত্যাদি বিষয়গুলো ফেসবুককে সরবরাহ করতে হয়। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞাপনদাতারা ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করে থাকেন। এছাড়া প্রতিনিয়ত আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো খোঁজ করছি গুগল কিংবা অন্য কোন সার্চ ইঞ্জিনে। সার্চ ইঞ্জিনগুলো আমাদের চাহিদার উপড় ভিত্তি করে তথ্য সরবরাহের পাশাপাশি আমাদের তাদের বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে। সহজ কথায়, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজেই নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে বিক্রেতারা তাদের বিজ্ঞাপন বা তথ্য ভোক্তার নিকট পৌঁছে দিতে পারেন এবং ভোক্তারাও তাদের চাহিদা মাফিক তথ্য পেয়ে উপকৃত হন।

Add caption
 ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করার বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে। সেগুলোর মধ্যে জনপ্রিয় মাধ্যমগুলো হল- সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং। বর্তমানে অন্যান্য যেকোন মাধ্যমের চেয়ে তরুণ থেকে বৃদ্ধ সবার কাছে এই ইন্টারনেট মাধ্যমগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। ফলে এর সাথে সাথে জনপ্রিয়তা পাচ্ছে ডিজিটাল মার্কেটিংও। দেশে বিদেশে এই সেক্টোও তৈরি হচ্ছে কাজের নতুন নতুন ক্ষেত্র। চলবে ................... পাশে থাকুন


Add caption


2 comments:

  1. প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এতো সুন্দর ভাবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে গুছিয়ে লেখার জন্য। আশা করবো পরবর্তীতে এভাবেই সুন্দর ভাবে লিখে যাবেন। Mahin IT Limited পক্ষ থেকে শুভ কামনা।

    ReplyDelete