অনেক রক্তের দামে কেনা স্বাধীনতা, লাল-সবুজের আবেগে ভাসছে আমাদের বাংলাদেশ

বাংলাদেশ জুড়ে চলছে লা-সবুুজের উৎসব। যে মাটির সবুজ ঘাস লাল হয়েছিল ৩০ লাখ শহিদের রক্তে সেই দেশটির যেখানে চোখ যায় আজ সেখানেই লাল সবুজ পতাকার সমারোহ।এটাই বাংলাদেশ। জীবনের দামে কেনা পতাকা এখানে উৎসবের প্রতিক। #পথে পথে পতাকা বিক্রেতা-মানুষ পতাকা কিনছেন। স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ, কারওরই আগ্রহের কমতি নেই সেই পতাকা নিয়ে  সাজার বা সাজানোর।






গাড়ির সামনে বা বনেটে,খুদে বাচ্চার হাতে, রিকশার সামনে,অটোতে,কপালের টিপে সবখানে লাল আর সবুজ।
কেউ বলছেন অভূতপূর্ব। কারো কাছে অতুলনীয়।লাল সবুজে মেতেছে পুরো বাংলাদেশ। বিজয়ের রং এবং জাতীয় পতাকার রঙ এখন সবখানেতে।


বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলছে লাল সবুজের উৎসব। ফেসবুকের প্রায় সকলেরই কভার আর ছবিতে লাল-সবুজ পতাকা। অনেক গুলো গ্রুপে প্রচার চলছে-বিজয়ের দিনটিতে সবাই যেন লাল সবুজের নিজেদের প্র্রাফাইল রাঙিয়ে নেন, এই আহবান জানিয়েছে। সাড়াও মিলছে-বদলে গেছে নিউজফিড।




 আজ রাত পোহালেই মহান বিজয় দিবস। গত কয়েক দিন ধরেই বিজয়ের ক্ষণকে বরণ করতে গোটা বাংলাদেশ যেন সেজেছে বিজয়ের রঙ লাল-সবুজের রঙে।বাংলাদেশে জীবনের দামে কেনা পতাকাই এখানে বিজয় উৎসবের প্রতীক হয়ে উঠেছে। লাল সবুজের পতাকা আর পোষাকে সবাই সেজে উঠছেন-উৎসব ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে।


#Digital Bangladesh, #ICT, #UDC, #LEDP, #BD 

No comments:

Post a Comment