বর্তমানে আমাদের দেশে তরুণদের কাছে #ফ্রিল্যান্সিং অনেক বেশী জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বিশেষ করে তরুণদের কাছে খুবই জনপ্রিয় । বর্তমানে অনলাইনে আয়ের অন্যতম একটি মাধম হল #ফ্রিল্যান্সিং । যদিও আমাদের দেশে এই বিষয়টি এখনও নতুন, তবে এরই মধ্যে অনেকে #ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে পুরোপুরি ভাবে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। আমাদের দেশে এখন এমন অনেকে আছেন যারা পড়ালেখার পাশাপাশি অথবা পড়ালেখার শেষে #ফ্রিল্যান্সিং করে প্রতিমাসে ভাল পরিমানের অর্থ উপার্জন করছেন । #ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন #ডলারের একটা বিশাল বাজার । বিশ্বের উন্নত দেশগুলো তাদের কাজের মূল্য কমানোর জন্য অনলাইনের মাধ্যমে #আউটসোর্সিং করে থাকে । আমাদের পার্শবর্তী দেশ ভারত এবং পাকিস্তান সেই সুযোগটিকে খুব ভালভাবে কাজে লাগিয়েছে । আমরাও যদি #ফ্রিল্যান্সিং এর বিশাল বাজারের সামান্য অংশ কাজে লাগাতে পারি তাহলে এটিই হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্ত হাতিয়ার।
বর্তমানে এমন অনেকে আছেন যারা তাদের চাকরির পাশাপাশি অনলাইনে #ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করছেন । গতানুগতিক চাকুরীর বাইরে নিজের ইচ্ছামত কাজ করার স্বাধীনতা হচ্ছে #ফ্রিল্যান্সিং ।যারা অনলাইনে #ফ্রিল্যান্সিং করেন তাদেরকে বলা হয় #ফ্রিল্যান্সার। ইন্টারনেটের কল্যানে আপনি এখন খুব সহজেই একজন #ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। অনলাইনে যেমন রয়েছে যখন খুশী তখন কাজ করার স্বাধীনতা তেমনি রয়েছে বিভিন্ন ধরনের কাজ বাছাই করার
স্বাধীনতা। অর্থ উপার্জনের দিক থেকেও অনলাইন #ফ্রিল্যান্সিং এ রয়েছে অভাবনীয় সম্ভাবনা। এখানে প্রতি মূহুর্তে নতুন নতুন কাজ আসছে।

Nice post. Thanks for sharing! I want people to know just how good this information is in your article. It’s interesting content and Great work.
ReplyDeleteThanks & Regards,
Nebulas IT
Freelancing Training Center in Dhaka
Best IT Training Center in Dhaka